স্বাস্থ্য সাথী কার্ড করতে যাওয়ার পথে ইঞ্জিন ভ্যানের ধাক্কা গুরুত্বর জখম প্রতিবন্ধী - The News Lion

স্বাস্থ্য সাথী কার্ড করতে যাওয়ার পথে ইঞ্জিন ভ্যানের ধাক্কা গুরুত্বর জখম প্রতিবন্ধী




দি নিউজ লায়ন ; শুক্রবার দুপুরে স্বাস্থ্য সাথী কার্ড করতে যাওয়ার পথে একটি ইঞ্জিন ভ্যান সজরো ধাক্কা মারলে গুরুত্বর জখম হয় এক প্রতিবন্ধী।জখম প্রতিবন্ধীর নাম শাহাজান সেখ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাটপুকুরিয়া অঞ্চলের এক নম্বর জলট্যাঙ্ক এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন হাটপুকুরিয়ার মেহনতি ক্লাবে স্বাস্থ্য সাথী কার্ডের কাজ চলছিল।


সেই স্বাস্থ্য সাথী কার্ড করতে যাচ্ছিল বালুইঝাকার বাসিন্দা  প্রতিবন্ধী শাহাজান সেখ।সেই সময় একটি ইঞ্জিন ভ্যান ইট নিয়ে আমতলা থেকে ভলেয়া যাচ্ছিল।হঠাৎই ইট ভর্তি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে প্রতিবন্ধী শাহাজান সেখকে।


রাস্তার উপর ছিটকে পড়ে প্রতিবন্ধী।রক্তাক্ত প্রতিবন্ধী কে স্থানীয় মানুষজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তার চিকিৎসা চলছে আশঙ্কাজনক অবস্থায়।খবর পেয়ে  ঘটনাস্থলে আসে পুলিশ।পুলিশ ইঞ্জিন ভ্যানটি আটক করে তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.